বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় জামায়াতে ইসলামী ইউনিয়ন যুব সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা ইউনিয়ন যুুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নাভারন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে মাওলানা আবু ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যশোর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার কারনে আজ আমরা এ সমাবেশ করতে পেরেছি, ইনছাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে যুবদেরকে দায়িত্ব নিতে হবে।

আগামীর বাংলাদেশ গঠনে কোন চাঁদাবাজ, টেন্ডার বাজ, দখল বাজদের কোন স্থান হবে না বাংলার মাটিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় বার বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের আত্মার প্রতি আমরা ঋনী।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর সুরা সদস্য ও ঢাকা উত্তর মহানগরী, প্রভাষক মনিরুল ইসলাম জেলা সহ সেক্রেটারী, অধ্যাপক ফারুক হাসান উপজেলা আমির, জাহাঙ্গীর আলম উপজেলা সেক্রেটারী।

এ্যাডঃ শরিফুল আলম জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ উপজেলা যুব সভাপতি, মাওলানা নুর মোহাম্মদ জিহাদি, উপজেলা কর্ম পরিষদ সদস্য হাসান আহম্মেদ, আবু জার গিফারী সভাপতি উপজেলা ছাত্র শিবির প্রমুখ। মাগরিব নামাজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার