বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভাষাশহিদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

নিজস্ব প্রতিনিধি: জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, দেহমনের বিকাশে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। নির্মল মনন ও দুশ্চিন্তামুক্ত জীবন গড়তে তরুণ- যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। ক্রীড়াই পারে সামাজিক নানা অবক্ষয় থেকে মুক্তি দিতে। সারা বছরই বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা দরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলা প্রশাসন আয়োজিত ভাষাশহিদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক নিজে একটি বল সার্ভ করে ৮ দলীয় দিবারাত্রির এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সাংবাদিক কাজী সিরাজ, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলি শাহিন, রবিউল হাসান, সানবিম সিয়াম প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় যশোরের কেশবপুরের বগা যুব সংঘ ও সাতক্ষীরার মাহমুদপুর যুব সংঘ।

অংশগ্রহণকারী অন্য ৬ টি দল হলো: : সাতক্ষীরার ধুলিহর, যশোরের মনিরামপুরের বাহাদুরপুর, কলারোয়ার বোয়ালিয়া, কপালিয়া, সাতক্ষীরার কালিগঞ্জের রামনগর ও শ্যামনগরের খানপুর ভলিবল দল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!