শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় এসএসসি পরীক্ষার্থী ধর্ষনের শিকার! আটক-২

যশোরের শার্শায় প্রেমের সম্পর্কে ধর্ষণের শিকার হয়েছে এসএসসি এক পরীক্ষার্থী (১৮)। ধর্ষণের শিকার কিশোরী প্রেমের সম্পর্কে প্রেমিক হাসান আলীকে (২০) মোবাইলে কল করে রাতে নিজ বাড়িতে নিয়ে আসে।

এ ঘটনায় স্থানীয় গ্রামের লোকজন প্রেমিক হাসানসহ তার সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আরো ৩জন পলাতক রয়েছে বলে গ্রামবাসী জানায়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে পুলিশ প্রহরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী (২০) ও একই গ্রামের রিজাউল করিমের ছেলে মাসুদ (২০)। এছাড়া এ ঘটনায় জড়িত একই ইউনিয়ের কন্দপপুর গ্রামের মিজান চৌকিদারে ছেলে নুরুজ্জামান (২৭), ফটিকের ছেলে সাকিব (২৮), জাহান আলীর ছেলে নাসিম হোসেন (২৮) পলাতক রয়েছে।

স্থানীয় এক ইউপি সদস্য ও কয়েকজন গ্রামবাসী জানান, ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর মা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফাঁকা বাড়িতে মুঠোফোনের মাধ্যমে প্রেমিক হাসান আলীকে ডেকে নিয়ে আসে। তারা একই রুমে অবস্থান করছিলো। পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিল হাসানের বন্ধু মাসুদ। একই সময়ে ঐ এলাকার তিন যুবক নুরুজ্জামান, সাকিব ও নাসিম বিষয়টি দেখতে পেয়ে তাদের দুজনকে অনৈতিক কাজে লিপ্ত দেখে দুই বন্ধু ও ভিকটিম কিশোরীকে আটক করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

এক পর্যায়ে হাসানকে তারা মারধর করে আটকে রেখে নুরুজ্জামান, সাকিব ও নাসিম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষন করে বলে ভিকটিম ও তার পরিবারকে জানায়। পরে স্থানীয়রা পরিবারের লোকজনকে বলে মেয়েটির সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকাতে প্রেমিকসহ বন্ধু মাসুদকে আটক করেন তারা। স্থানীয় লোকজন আটক হাসান আলী ও মাসুদকে পরবর্তীতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যদের সংবাদ দিলে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে শার্শা থানায় নিয়ে যায়। এদিকে এলাকা থেকে নুরুজ্জামান, সাকিব ও নাসিম পালিয়ে যায়।

এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, বিষয়টি আমি জানি না। তবে এমন একটি ঘটনা ঘটেছে এটা সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। এর বেশি কিছু জানি না।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দুই জনকে আটক করে থানায় আনা হয়েছে। এখনো থানায় কোন অভিযোগ পায়নি। মেয়েটি যেহেতু এসএসসি পরীক্ষার্থী সে কারণে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে মেয়েটির জবানবন্দী গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…