শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত জয় পেলেন যারা

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন জয় পেয়েছেন। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও ষ্টেপনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী।

হ্যামস্টেড ও হাই‌গেট আসন থে‌কে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর দৌ‌হিত্র টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইম হাউজ আসন থেকে আপসানা বেগম দ্বিতীয়বা‌রের মতো জয়লাভ করেছেন।

আর লন্ড‌নের ই‌লিং সেন্ট্রাল ও একটন আসনে টানা চতুর্থবা‌রের মতো জয়ী হয়েছেন ড. রূপা হক।
তারা সবাই লেবার পার্টির প্রার্থী।

জানা গেছে, রোশনারা আলী মোট ১৫ হাজার ৮৯৬টি ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো জিতেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বাংলা‌দেশি বং‌শোদ্ভূত আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭টি ভোট। ৪ হাজার ৭৭৭ ভোটে তৃতীয় হয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী রাবিনা খান।

হ্যাম‌ষ্টেড ও হাই‌গেট আসনে মোট ২৩ হাজার ৪৩২টি ভোট পেয়েছেন টিউলিপ। এই আসনে প্রতিদ্ব‌ন্দ্বী কনজার‌ভে‌টিভ পা‌র্টির ডন উইলিয়ামস ভোট পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২টি।

২০১৫ সা‌লের নির্বাচনে লেবার পা‌র্টির নিরাপদ বা ‘সেফ সিট’ নয় এমন আসনে মনোনয়ন পেয়ে প্রথমবারই বাজিমাত করেন টিউলিপ। দুবার পা‌র্টির ছায়া মন্ত্রীসভায় স্থান পান তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বা‌রের মতো বিজয়ী হয়েছেন লেবার পা‌র্টির আপসানা বেগম। মোট ১৮ হাজার ৫৩৫টি ভোট পেয়েছেন তিনি।
আপসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট ৫ হাজার ৯৭৫টি, কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং ৪ হাজার ৭৩৮টি, স্বতন্ত্র প্রার্থী আপসানার সাবেক স্বামী এহতেশামুল হক ৪ হাজার ৫৫৪টি ভোট পেয়েছেন।

লন্ড‌নের ই‌লিং সেন্ট্রাল ও একটন আসনে লেবার পা‌র্টির ম‌নোনয়‌নে ড. রূপা হক ২২ হাজার ৩৪০টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কনজার‌ভে‌টিভ পা‌র্টির জেমস উইন্ডসর ক্লাইভ পেয়েছেন ৮ হাজার ৩৪৫টি ভোট।
পু‌রোদস্তুর রাজনী‌তি‌তে নাম লেখা‌নোর আগে ৫২ বছর বয়সী এই ব্রি‌টিশ বাংলা‌দেশি কন্যা লন্ড‌নের কিংসটন বিশ্ব‌বিদ্যালয়ে সমাজ‌ বিজ্ঞানে শিক্ষকতা করতেন। কিংসটন ইউনিভার্সিটিতে সবশেষ সি‌নিয়র লেকচারার ‌হিসেবে কর্মরত ছি‌লেন এ কলা‌মিষ্ট ও লেখক।

১৯৭০ সা‌লে বাংলা‌দেশ থে‌কে ব্রিটেনে আসা মোহাম্মদ হক ও রওশন আরা হক দম্প‌তির তিন কন্যার মধ্যে বড় রুপা হক। তার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। সাদামাটা জীবনযাপন ও বিনয়ী ব্যবহারের জন্য সবার প্রিয় পাত্র তিনি।

তাছাড়া টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও ষ্টেপনি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর ১৪ হাজার ২০৭ ভোট পেয়ে কঠিন লড়াই করে হেরেছেন। এই আসেনে রুশনারা আলী ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

লেবার পা‌র্টি থে‌কে প্রথমবার মনোনয়ন পে‌য়ে তুমুল প্রতিদ্ব‌ন্দিতা সত্ত্বেও অল্প ভো‌টের ব্যবধা‌নে হেরে‌ছেন দুই বাংলাদেশি বং‌শোদ্ভূত প্রার্থী রু‌ফিয়া আশরাফ ও রুমী চৌধুরী। যে আসনগুলোতে তারা হেরেছেন, সেগুলো কনজার‌ভে‌টি‌ভের দুর্গ ও ভোট ব্যাংক হিসেবে প‌রি‌চিত।

রু‌ফিয়া আশরাফ সাউথ নর্থামটনশায়ার আসনে ১৫ হাজার ৫০৪টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এই আসনে ১৯ হাজার ১৯১টি ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়েছেন কনজার‌ভেটিভ পা‌র্টির সারাহ বুল।

উইথাম আস‌নে কনজার‌ভেটি‌ভের তারকা প্রার্থী প্রী‌তি প্যাটে‌ল ১৮ হাজার ৮২৭টি ভোটে বিজয়ী হয়েছেন। এই আসনে ১৩ হাজার ৬৮২টি ভোট পেয়েছেন কাউন্সিলর রুমী চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনে ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অংশ নেন। প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার পাশাপাশি কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নেন। তাদের মধ্যে চারজন জয়ী হয়েছেন। সবাই জিতেছেন লেবার পার্টির হয়ে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী