বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধাপরাধীদের বাড়ি ‘পরিত্যক্ত’র বিধান : মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন

যুদ্ধাপরাধীদের বাড়ি পরিত্যক্ত হিসেবে সংযুক্ত করার বিধান রেখে ‘পরিত্যক্ত সম্পত্তির বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন ২০২২’-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আদালত চাইলে যুদ্ধাপরাধীদের বাসভবন পরিত্যক্ত হিসেবে সংযুক্ত করার রায় দিতে পারেন। সরকার চাইলে সেই জমি ব্যবহার করতে পারবে বা মুক্তিযোদ্ধাদের দিয়ে দিতে পারবে। এ আইন অনুযায়ী ৩ ডিসিমাল জমির ওপর নির্মিত বাড়ি মুক্তিযোদ্ধাদের দিতে পারবে সরকার। ৩ ডিসিমালের বেশি জমির ওপর অবস্থিত বাসভবন সরকারি কাজে ব্যবহার করা হবে।

এ আইনের খসড়ায় সংশোধনী আনা হয়েছে এবং সরকারপ্রধানকে এসব পরিত্যক্ত ঘোষিত বাসভবনের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। জমির মূল্য বেড়ে যাওয়ায় এতে সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়। এ আইনের সঙ্গে সম্পর্কিত করায় এটি যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে কি না–জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি তাদের দৃষ্টি এড়িয়েছে। ‘আমরা বিষয়টি দেখব।’

এ ছাড়াও এভিডেন্স অ্যাক্ট, সুপ্রিম কোর্টের বিচারকদের ছুটি, পরিত্যক্ত সম্পত্তির বাড়ি ও জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনসহ মোট ৪টি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনেরবিস্তারিত পড়ুন

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন