রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবরাজকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সৌদি নির্বাসিতদের দল গঠন

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সৌদি আরব থেকে নির্বাসিত কয়েক ব্যক্তি এ দল গঠন করেছেন এবং তাদের আরেকটি লক্ষ্য হচ্ছে সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

সৌদি আরবে গণতন্ত্রায়নের জন্য রাজা সালমানের আমলে এই প্রথম কোনো রাজনৈতিক দলের জন্ম হলো। যারা দলটি গঠন করেছেন তারা সবাই সৌদি শাসকগোষ্ঠী থেকে ভিন্ন মতাবলম্বী এবং নির্বাসিত জীবনযাপন করছেন।

গত বুধবার লন্ডনে ‘নিউ ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে এ রাজনৈতিক দল গঠিত হয়। গত কয়েক দশক ধরে সৌদি আরব আলে সৌদ বংশের মাধ্যমে শাসিত হয়ে আসছে এবং লন্ডনে বসে এ রাজনৈতিক দল কতটা সফলভাবে সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে পারবে সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সৌদি আরব হচ্ছে চরমভাবে রক্ষণশীল একটি দেশ যেখানে সব রকমের রাজনৈতিক দল নিষিদ্ধ এবং রাজতন্ত্র ও সরকারের ভুলত্রুটি নিয়ে কোনো সমালোচনা করা হলে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড অনিবার্য।

১৯৩২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ উপনিবেশিকদের সহায়তায় আলে-সৌদ পরিবার থেকে ইবনে সৌদ দেশটিতে রাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেন। সেই থেকে শুধুমাত্র সৌদ পরিবার সৌদি আরব শাসন করে আসছে। সৌদি রাজতান্ত্রিক শাসকদের পেছনে আমেরিকা, ব্রিটেনসহ পাশ্চাত্যের বেশিরভাগ দেশের সমর্থন রয়েছে।

এসব দেশ মুখে গণতন্ত্রের কথা বললেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো রাজতান্ত্রিক শাসকের বিরুদ্ধে কথা বলে না। তাদের হাতে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হলেও তা নিয়ে কোনো টু শব্দ শোনা যায় না পশ্চিমা শাসকদের মুখে।
সূত্র : পার্সটুডে।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার