বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ফল সোনার চেয়েও দামি

বিশ্বের সবচেয়ে দামি ফলের নাম ‘ইউবারি মেলন (তরমুজ)।’ আর এই ফলের দামে কেউ সোনা বা এক টুকরো জমিও কিনতে পারে। এই ফলটি জাপানে বিক্রি হয় এবং সহজলভ্য নয়। ফল গোত্রে এটাই পৃথিবীর সবচেয়ে দামি ফল।

এ ফলের দাম দিয়ে অনায়াসেই এক টুকরো জমি বা ভারি সোনার গয়না কিনে ফেলা যায়। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়।

ইউবারি মেলন দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম সোনার চেয়েও বেশি। ফলটি বাইরে থেকে দেখতে অনেকটা তরমুজের মতো, স্বাদে কমলালেবুর কাছাকাছি, আর ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমড়ার মতো।
জানা গেছে, এক কেজি ইউবারি তরমুজের দাম ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ ফলটি জাপানে বিক্রি হয় এবং এটি শুধুমাত্র সমাজের শীর্ষ স্তরের ব্যক্তিরাই কিনে থাকেন। কারণ এর দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে।

ফলটি সহজে পাওয়া যায় না। এক বিশেষ বর্গের মানুষ ইউবারি মেলন বিক্রি করেন। আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এ ফল চাষের উপযুক্ত পরিবেশ। এটি এক বিশেষ পরিবেশে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। এ ফল বড় হতে সময় নেয় ১০০ দিন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬বিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার