শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যৌক্তিক আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি

ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থনই নয়, সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি। সারা দেশের দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে শিক্ষার্থীদের আন্দোলনে সহযোগিতার পাশাপাশি শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কারাগারে থাকা দলের দুই স্থায়ী কমিটির সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তাদের আন্দোলন পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্রদের আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না পরিবারের কেউ। দলীয় কর্মীদের নির্যাতন না করতেও আহ্বান জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র-জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরাতাকেও হার মানিয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন ছাড়াও দল থেকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণাও দেন মির্জা ফখরুল। দেশবাসীকে ছাত্রদের যৌক্তিক দাবিতে শামিল হওয়ার আহ্বানও জানান তিনি।

শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দ্বায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও জানান দলটির মহাসচিব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় বিএনপির কেন্দ্রীয়সহ বিভিন্ন সারির নেতাদের। দলের দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকেও গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে।
সৌজন্যে : সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী