বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেছেন তিনি। শনিবার (২ অক্টোবর) রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজ ইসলামের সঙ্গে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই নারীর বাড়িতে যান। এসময় তার স্বামী দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন এবং তার স্ত্রীকেও মারধর করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩ অক্টোবর) ভোরে মারা যান তিনি।

ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ব্যক্তিকে ধরতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ