রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে টানা বৃষ্টিপাতে এক পাড়ার শতাধিক বাড়ি প্লাবিত, ভেঙ্গে গেছে মাটির ঘর

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ পল্লী বিদ্যুত অফিসপাড়ার প্রায় শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়ে আছে। কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা তাদের। বাড়ির উঠানে পানি থৈ থৈ করছে। এ পাড়াবাসির দাবি দ্রুত একটি কালবার্ট বসিয়ে পরিত্যক্তা পুকুরে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেওয়া।

এলাকা ঘুরে দেখা যায়, বসতবাড়িতে পানি উঠার ফলে মাটির ঘর বাড়ি ভেঙ্গে পড়ছে। এ পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন ও আলাউদ্দিনের দুটি মাটির ঘর ভেঙ্গে পড়েছে। গরু-ছাগলসহ শিশুদের নিয়ে চরম বিপদে আছে প্রায় শতাধিক পরিবার।

এছাড়া ওই পরিত্যক্তা পুকুরে পানি জমে থাকার কারনে রাজগঞ্জ-মণিরামপুর ব্যস্ততম সড়কটি ধসে যাচ্ছে। খুব দ্রুত পানি নিস্কাশন না করলে সড়কটি ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে।

এ বিষয়টি স্থানীয়রা ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভোগান্তিতে থাকা ওই পাড়ার নিজাম উদ্দিন, জাকির হোসেন, আব্দুল আজিজ বলেন, টানা বৃষ্টিপাত হলেই আমাদের এই ভোগান্তিতে পড়তে হয়। আমাদের বাড়ির উঠানে পানি জমে আছে। আমরা চরম ভোগান্তিতে আছি। আমাদের ব্যাপক ক্ষতিও হয়েছে। এখানে একটি কালবার্টের ব্যবস্থা করাসহ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক