শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে তীব্র গরমে নাজেহাল মানুষ, দেখা নেই বৃষ্টির

ষড়ঋতু হতে সমাপ্তি ঘটলো গ্রীষ্মের। গ্রীষ্মের সমাপ্তিতে অসহনীয় গরমে অস্থির হয়ে উঠেছে চারিদিক, তপ্ত গরমে নাজেহাল যশোরের মণিরামপুরের রাজগঞ্জের মানুষসহ জীব ও প্রকৃতি। উত্তপ্ত রোদের তপ্ত গরমে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া ও ছুটে চলা ব্যস্ত মানুষ। মাঝে মাঝে আকাশ কালো হয়ে উঠলেও দেখা নেই বৃষ্টির।

বাইরের তীব্র তাপমাত্রার হাত থেকে রক্ষা পেতে বিনা কারণে কেউ বাইরে যেতে নারাজ, তবুও জীবন-জীবিকার তাগিদে তীব্র গরমকে উপেক্ষা করেও নিম্ন আয়ের মানুষ তথা দিনমজুর, সাধারণ শ্রমিক, ভ্যান-রিক্সাচালকসহ রাস্তায় খেটে খাওয়া মানুষের থেমে নেই জীব-জীবিকার যুদ্ধ।
বাতাসে ভ্যাপসা গরমের অনুভূতি, স্বস্তি নেই দিনে বা রাতে, ঘরে বা বাইরে, কোথাও! দেদারছে চলছে এসি, ফ্যান, এয়ারকুলার মিলছে সামান্য স্বস্তি, তবে বিদ্যুৎ বিছিন্ন হলে আর রক্ষা নেই, ঘরের ভেতর থাকা দায় হয়ে পড়েছে। তপ্ত গরমে সাময়িক তৃষ্ণা জুড়াতে পথচারীরা নগরীর বিভিন্ন সড়কের পাশ হতে পান করছে একগ্লাস ঠান্ডা বরফের আখ বা লেবু রসের শরবত।

উপজেলার রাজগঞ্জ এলাকার বাসিন্দা জাহাতাফ হোসেন জানান- গরমে ঘরে বাইরে কোথাও শান্তি মিলছে না। বাইরে বাতাস থাকলেও বেজায় গরম লাগে, রোদে বের হলেই দরদর করে ঘাম ছেড়ে দেয়। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছি না। বৃষ্টিরও দেখা নেই।

রাজগঞ্জ এলাকার একজন দিন মজুর আলমগীর হোসেন। তিনি জানান- চলমান তীব্র গরমে মাঠের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। শরীর থেকে দরদর করে ঘাম ছোটে। তবে কি আর করবো মুর্খ মানুষ, এই কাজ করেই সংসারের খরচ চালাতে হয়, গরম বলে কিছু মনে হয় না।

বৃহস্পতিবার (১৬ জুন-২০২২) সরেজমিনে রাজগঞ্জ এলাকার কয়েকটি জায়গা ঘুরে দেখা গেছে শ্রমিকরা কাজ করছে আর যেনো জীবনের সাথে যুদ্ধ করছে। গাড়ীর শ্রমিক, সড়কে চলাচলকারী যানবহনের যাত্রীসহ সকলেই প্রচন্ড গরমে অস্থির। ক্লান্তিতে কাহিল হয়ে পড়ছেন মানুষ।
এদিকে দেখা যাচ্ছে আকাশে মেঘের ঘনঘটা। তবুও বৃষ্টি নেই।

আবহাওয়া বিদরা বলছেন- আকাশে হাল্কা হাল্কা মেঘ আছে। কিন্তু মেঘের ঘনত্ব না থাকার কারণে বাতাসে তাপমাত্রা বেশি, অন্যদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমান বেশি হওয়ার দরুন অসহনীয় গরম অনুভূত হচ্ছে। বৃষ্টিপাত হলেই গরমের তীব্রতা কমে যাবে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম