বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে প্রভাতফেরী সেরে ঘুরতে বেরিয়ে লাশ হলো স্কুল ছাত্র

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মিরাজুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মাসুদুর রহমান নামে আরেক ছাত্র। হতাহতরা দুজনে রাজগঞ্জে অবস্থিত মণিরামপুর পলিটেকনি স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি-২০২৩) শহীদ দিবসের প্রভাতফেরী শেষে ঘুরতে বেরিয়ে বেলা ১০টার দিকে রাজগঞ্জ-কেশবপুর সড়কের রামপুর জামতলা মোড়ে তারা দুর্ঘটনার শিকার হয়।
নিহত মিরাজুল উপজেলার রাজগঞ্জ এলাকার শৈলী গ্রামের আব্দুর রহমানের আর আহত মাসুদুর রহমান উপজেলার হাজরাকাটি বেলতলা গ্রামের তজিবুর রহমানের ছেলে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন বলেন- সকালে বাবার মোটরসাইকেল নিয়ে স্কুলে প্রভাতফেরীতে যোগ দিতে আসে মিরাজুল। প্রভাতফেরী শেষ করে সে বন্ধু মাসুদুরকে মোটরসাইকেলে তুলে ঘুরতে বের হয়। তারা রামপুর জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে মেরে দেয় এবং নিচে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় মিরাজুল ও মাসুদুর।

এএসআই ইমরান বলেন- স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদুরকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বাণী ইসরাইল দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি