বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের দুটি ভাসমান সেতু দর্শনার্থীদের পদভারে মুখরিত

দর্শনার্থীদের পদভারে এখনো মুখরিত মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দুটি ভাসমান সেতু। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যপেতে ভাসমান সেতুতে এসেছেন দর্শনার্থীরা। ঈদের দিন বিকেল থেকে রাজগঞ্জ ভাসমান সেতুতে দর্শনার্থীদের ঢল নামতে থাকে। ঈদের ৪র্থদিন শুক্রবার (০৬ মে-২০২২) সকাল থেকে দর্শনার্থীরা সেতুতে আসতে থাকে এবং ঘোরাঘুরি করতে থাকে। সেতুতে এসে দর্শনার্থীরা পার্কের উন্মুক্ত বাতাসে ভ্রমণ করছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটন নগরী রাজগঞ্জ। ঈদের লম্বা ছুটিতে রাজগঞ্জের ভাসমান সেতুর সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। সেখান থেকে ঝাঁপা বাঁওড়ে নৌকা ভাড়া করে, নৌকা ভ্রমণ করে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। অনেকেই দল বেঁধে, আবার অনেকেই পরিবার নিয়ে ঘুরছে সেতুতে। ছবি তুলছেন সবাই। কেউ বন্ধুর সাথে, কেউ প্রেমিকের সাথে, আবার কেউ পরিবার নিয়ে। রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের নিস্তব্ধ প্রকৃতিতে ঘুরে দর্শনার্থীদের মন ভরে যাচ্ছে। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা থেকে ভাসমান সেতুতে ঘুরতে আসা আব্দুর রহমান বলেন- প্রকৃতির সান্নিধ্যে আসতে পেরে খুব ভালো লাগছে।

এসময়ে বাঁওড়ে পানি কম থাকায় প্রকৃতির সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে। যশোরের রুপদিয়া থেকে আসা দর্শনার্থী সুমন হোসেন বলেন- দেশের অনেক জায়গায় ঘুরেছি। তারপরও রাজগঞ্জের এই সেতুর প্রকৃতির সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে।
রাজগঞ্জের ভাসমান সেতুকে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে রাজগঞ্জ বাজারে যানজট লক্ষ্য করা গেছে। দর্শনার্থীবাহী বিভিন্ন যানবাহনগুলো পার্কিং করছে রাস্তার পাশেই। যে কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। কম-বেশি দুর্ঘটনাও ঘটছে। রাজগঞ্জ জেলা প্রসাশক ভাসমান সেতুর টিকিট কাউন্টারে বসা, সেতু কমিটির একজন সদস্য বলেন- এই ঈদে আশানুরূপ দর্শনার্থী সেতু দেখতে এসেছেন। আমরা যথাসাধ্য দর্শনার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। এদিকে মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন থেকে চার সদস্যের পরিবার নিয়ে আসা আশিকুর রহমান বলেন- আগে এই সেতুতে বেড়াতে এসেছি, তখন টিকিটের মূল্য ছিলো পাঁচ টাকা। এবার দশ টাকা নেওয়া হচ্ছে। এই ভাসমান সেতুকে ঘিরে সেতুর অভয় প্রবেশমুখে বিভিন্ন খাদ্যসামগ্রী, খেলনা সাজিয়ে রেখেছেন মৌসুমী দোকানদারেরা। ঝাঁপার পাড়ের সেতু পার্কে কয়েক রকম দোলনা ও নাগরদোলা বসানো হয়েছে। এক মৌসুমী দোকানদার তারেক রহমান বলেন- ঈদের দিন থেকে সেতু দেখতে যথেষ্ট দর্শনার্থী আসছেন এখানে। বেচা-বিক্রিও মোটামুটি ভালো। সেতুতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা দিতে সেতুর প্রবেশমুখে রয়েছেন স্থানীয় পুলিশের সদস্যরা। তারা সবসময় সতর্ক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী