শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের শয়লাহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মহান ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জনসমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ-২০২১) বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- যশোর-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বশির আহমেদ খান, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আমীর আলী খাঁ, সাবেক সাধারণ সস্পাদক ফজলুর রহমান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ সামছুল হক মন্টু, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের মোঃ মনিরুজ্জামান মনি, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হেমাটোলজী বিভাগের চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুল আজিজ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, উপজেলা যুবলীগের সদস্য মোঃ ইয়াহিয়া রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ হাবিবুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, আব্দুস সালাম মিন্টু প্রমূখ।

অনুষ্ঠানের শুরু থেকে বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে কর্মী-সমর্থকরা দলে দলে যোগদান করে উল্লেখিত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তোলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু