শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতার

চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভার থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

সোমবার (৪ জানুয়ারি) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৪) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার (৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ জানতে পারে যে ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেড’ নামক একটি কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল ওইদিন বিকেলে সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকার ওই কোম্পানির অফিসে অভিযান পরিচালনা করে ৪ জন প্রতারকদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার শাহারা বানু (৩৫), সিরাজগঞ্জ জেলার মো. মশিউর রহমান (২১), কুড়িগ্রাম জেলার মো. রবিউল ইসলাম রবি (২১), এবং পাবনা জেলার মিস সাবিনা ইয়াসমিন (১৮)। একই সঙ্গে সেখান থেকে চাকরিপ্রার্থী ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করেছে। রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে তারা।

পরে তারা দেশের বিভিন্ন স্থান হতে মধ্য শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অসচ্ছল যুবক-যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।

উক্ত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক সদস্যদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান