রাজধানীর বাড্ডায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেলো চালকের


রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল শাহাবুদ্দিন রোড এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইদুল ইসলাম (২৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
রোববার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে ওই এলাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আশরাফুল ইসলাম জানিয়েছেন, তিনি রিকশা চালানোর জন্য বাইরে গিয়েছিলেন। গ্যারেজে এসে মাইদুলকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মাইদুল দুদিন আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন রিকশা চালানোর জন্য। এর আগেও ঢাকাতে রিকশা চালাতেন তিনি।
আশরাফুল ইসলাম জানান, নিহত মাইদুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আশেক আলীর সন্তান। তিনি রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল শাহাবুদ্দিন রোড এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার চার মাস বসয়ী এক পুত্রসন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন


