শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার টন কয়লা পৌঁছাল মোংলায়

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

রোববার (২৫ জুন) সন্ধ্যায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে, গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।

জাহাজটির শিপিং এজেন্ট উপ ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৮ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ১৬ হাজার মেট্রিক টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আজ ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাতেই কয়লা খালাস কাজ শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামাপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এদিকে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি গত বছরের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী