বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, কর্ম দিয়েই যোগ্যতা প্রমাণ করবেন : ওবায়দুল কাদের

রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন কি না, মির্জা ফখরুল ইসলামের এমন সংশয়ের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। বাকিটা তিনি কর্ম দিয়েই তার যোগ্যতা প্রমাণ করবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাষ্ট্রপতির সামনে রাজনৈতিক সংকট সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু তিনি দলীয় স্বার্থের বাইরে গিয়ে সমাধান করবেন কি না, এ নিয়ে সংশয়ে আছেন তিনি।

মির্জা ফখরুলের এ সংশয়ের কথা নিয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন।
উত্তরে তিনি বলেন, ‘এখন নতুন রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি, রাষ্ট্রপতি পরিবর্তন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে হয়েছে এটা এ দেশে বিরল ঘটনা। নতুন রাষ্ট্রপতি মনে প্রাণে একজন বাঙালি, গণতন্ত্র-দেশপ্রেম সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। আজকে সঠিক পথে, হি ইজ দি রাইট ম্যান, ইন দি রাইট প্লেস, অ্যাট দি রাইট টাইম। তার সম্পর্কে আমি এটাই বলতে চাই, বাকিটা তার নিজ যোগ্যতায় যথাসময়ে যথাস্থানে আসছেন। তার কর্মদক্ষতা দিয়েই তিনি তার যোগ্যতা প্রমাণ করবেন।’

তিনি আরও বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার নেতা। এ সময়ের রাজনীতি সাম্প্রদায়িক অপশক্তিতে জর্জরিত। তাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা বঙ্গবন্ধু ও জাতীয় নেতারা দিয়ে গেছেন।

সাম্প্রদায়িক শক্তি এখনও বাংলাদেশকে নখের আঘাতে জর্জরিত করছে অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই চলছে। স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে এ লড়াই অব্যাহত থাকবে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের বাইরে বিদ্রোহী প্রার্থী হলে আমাদের অবস্থান আগের মতোই থাকবে।

পরে শেরেবাংলা একে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর