শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাস্তাঘাট মেরামতের জন্য স্থানীয়দের আর্থিক সহায়তা দিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী

মো: ইকবাল হোসেন: পাইকগাছার সবচেয়ে অবহেলিত ও দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন জনপদ হিসেবে পরিচিত ওড়াবুনিয়ায় শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে গণসংযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর, ওড়াবুনিয়া ও চর গজালিয়া এলাকায় গণসংযোগের পাশাপাশি তিনি রাস্তাঘাট মেরামতের জন্য স্থানীয়দের হাতে ব্যক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করেন।

এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এই জনপদ শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতের মতো মৌলিক সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত। গত ১৭ বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষ অবহেলা আর অনাদরে জীবনযাপন করছে। দাঁড়িপাল্লা বিজয়ী হলে ইনশাআল্লাহ এই বিচ্ছিন্ন জনপদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

গণসংযোগ চলাকালে বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে স্বত:স্ফূর্তভাবে স্বাগত জানান এবং দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব সমস্যা শোনেন এবং ভবিষ্যতে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।

স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। ওড়াবুনিয়ার মানুষের মুখে দীর্ঘদিনের কষ্টের কথা শুনে মাওলানা আবুল কালাম আজাদ তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা

‎জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা ক্রমাগত বাড়ছে। এবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার