শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রায়পুরে সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে দিলেন না ম্যাজিস্ট্রেট

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে বাঁধা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনের দেয়া পর্যবেক্ষক কার্ড থাকা সত্ত্বেও সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার।

ঘটনার সময় ভোটকেন্দ্র পরিদর্শনের জন্য সাংবাদিকরা ওই কেন্দ্রে যান। এ সময় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া প্রিসাইডিং অফিসার ও পুলিশ কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছিল না। পরে সাংবাদিকরা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের কাছ থেকে অনুমতি নিতে যান। তিনি সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড যাচাই করেন।

অনুমতি চাইলে ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, আপনাদের পর্যবেক্ষক কার্ড থাকলেও কেন্দ্রে ঢুকতে পারবেন না। কার্ডে যেভাবে নির্দেশনা রয়েছে সেটি মানতে হবে।

এদিকে পর্যেবক্ষক কার্ডে সাংবাদিকদের শুধুমাত্র প্রিসাইডিং অফিসারের নির্দেশনা মেনে চলার নির্দেশনা রয়েছে। ভোট কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ নিষেধ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনার ব্যাপারে কোনো বিধি উল্লেখ ছিল না।

ওই কেন্দ্রের কয়েকজন ভোটারের অভিযোগ, আওয়ামী লীগের এজন্টরা ভোটারদেরকে নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। কাউন্সিলরের কয়েকটি ইভিএম বিকল। এজন্য কাউন্সিলর প্রার্থীদের ভোট নিয়ে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান ও মোবারক হোসেনও সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছেন।

তাদের দাবি, ‘সাংবাদিকদের কেন্দ্রে ঢোকা নিয়ে নির্বাচন কমিশনের নিষেধ রয়েছে।’

রায়পুর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৫৭ জন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার