শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘রুমা মারা গেছে’ ফোনে জানিয়ে লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে যৌতুক না পেয়ে রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে তার লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা সোহরাব থানায় একটি অভিযোগ দায়ের করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রুমার পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে মাদারীপুরের শিবচর থানার কাদিরপুর গ্রামের সোহরাব মাতুব্বরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের শওকত মোল্যার সঙ্গে। বিয়ের পর স্বামী শওকত মোল্যা বিদেশ চলে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন রুমাকে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করতে থাকেন। বিভিন্ন সময় যৌতুকের জন্য তাকে চাপ দেন।

মেয়ের সুখের কথা চিন্তা করে ধারদেনা করে কয়েক লাখ টাকা যৌতুক দেয়া হয় শওকতের পরিবারকে। গত দুই মাস আগে সৌদি আরব থেকে স্বামী শওকত দেশে ফিরে আসেন। দেশে ফিরেই তিনি যৌতুকের জন্য রুমা ও তার পরিবারকে চাপ দেন। বাড়ি করার জন্য তাকে টাকা দেয়া হয়। দুদিন আগে রুমা ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে।

নিহত রুমার বাবা সোহরাব মাতুব্বর জানান, রুমার স্বামী বিদেশে যাওয়ার সময় বেশকিছু টাকা দেয়া হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও টাকা দেয়া হয়। সৌদি আরব থেকে দেশে ফেরার পর বাড়ি করার কথা বলে শওকত আরও টাকা নেন। পরে তিনি আরও টাকা চান। টাকা না দেয়ায় মেয়েকে মারধর করেন। মেয়ে ফোন করে বিষয়টি তাকে জানান।

সোমবার সকালে রুমার শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানান, রুমা মারা গেছে। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে।

রুমার বাবা সোহরার মাতব্বরের অভিযোগ, তার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। তিনি মেয়ে হত্যার বিচার চান।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ রুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান