বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেলওয়ের মহাপরিচালক বেনাপোল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। শনিবার (২১ জুন) বেলা পৌনে ৩টার সময় তিনি রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বেনাপোল রেলস্টেশনে পৌঁছায়।

মহাপরিচালকের এ স্টেশন পরিদর্শন কালে তিনি স্টেশনের সার্বিক অবস্থা, যাত্রী সেবার মান এবং স্টেশন ও ওয়ার্কশপের কার্যক্রম খতিয়ে দেখেন। যাত্রীদের সুবিধার্থে টিকেট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থাপনার অবস্থা পর্যবেক্ষন করেন। তিনি স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং যাত্রী সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তবে, বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকরা তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে তিনি তাদের এড়িয়ে যান এবং অজ্ঞাতকারণে কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।

স্থানীয়রা বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেল স্টেশন যা ভারতের সাথে রেল যোগাযোগের প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত। তাঁরা বলেন, জনগুরুত্বপূর্ণ এ স্টেশনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, তাঁরা মহাপরিচালকের কাছে স্টেশনের উন্নয়ন পরিকল্পনা, যাত্রী সেবার মান, বেনাপোল রেলওয়ের জন্য নতুন অধিগ্রহণভুক্ত জমির পরিমাণ, স্থান ও আর্থিক বরাদ্ধ, নতুন রেল লাইন সংযোগ ও দূরত্ব, ভারত-বাংলাদেশ মৈত্রী ও বাণিজ্যিক রেল চলাচল এবং সীমান্ত এলাকায় রেল যোগাযোগের বিষয়ে জানতে চেয়েছিলেন।

কিন্তু মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ না দিয়ে নিজের দলবল নিয়ে স্টেশন এলাকা ঘুরে চলে যান।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, মহাপরিচালক স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কোনও প্রেস ব্রিফিং না করেই স্থান ত্যাগ করেন। এতে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। “একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ খুবই দুঃখজনক।

গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে তাঁর এ ধরনের অসহযোগিতামূলক আচরণ কাম্য নয়।”

মহাপরিচালকের বেনাপোল স্টেশন পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, রেলওয়ের একান্ত সচিব, প্রধান প্রকৌশলী (পশ্চিম), ডিজিএম (ঢাকা), ডিজিএম (পার্সনাল), সিওপিএস (পশ্চিম), সিসিএস (পশ্চিম) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিম ও ছাত্রদল নেতা সবুজ হোসেন খাঁন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার