বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭১ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী

‘নির্ভয়ে সঠিক কথা লিখবেন’ : সাতক্ষীরায় সাংবাদিকদের উদ্দেশে সাবেক এমপি হাবিব

আবুল কাসেম: জমকালো আয়োজনে সাতক্ষীরায় ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে ৭১ ও ২৪ সাল খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, আত্মবলিয়ান ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে যারা দেশকে স্বাধীন করেছিলো তাদেরকে আমরা ভুলতে পারি না। তেমনি ২৪ এর জুলাই অভ্যুত্থানে যারা নিজেদের জীবনকে বাঁজি রেখে লড়াই করেছে তাদেরকে আমরা ভুলতে পারিনা।
তিনি আরো বলেন, একাত্তর আমাদের প্রেরনা, একাত্তর আমাদের চেতনা। আর এই বাংলাদেশকে আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। অন্যদিকে ২৪-এ এসে একটি ধারাবাহিক ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত করা হয়েছে। আর এ আন্দোলনে প্রায় ১৪’শ ছাত্র জনতা তাদের প্রাণ দিয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা তাদের ভুলতে পারিনা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে।

সাংবাদিকদের উদ্দ্যেশ্য তিনি বলেন, আপনারা নির্ভয়ে সঠিক কথা লিখবেন। কারণ গণমাধ্যম তাদের দায়িত্ব পালন করেনি বলে রাষ্ট্র তার সঠিক গতিপথ হারিয়ে ফেলেছিলো।

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল একটি অবাঁধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। তাই শুধু প্রেসক্লাব নয়, সব জায়গাতে নিরপেক্ষ ভোট হতে হবে।

তিনি আরো বলেন, একটি মিথ্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিলো। মিথ্যা মামলার এই সাজা মাথায় নিয়ে আমি দীর্ঘদিন জেলেও ছিলাম। আমি অন্যায়ের কাছে মাথানত করেনি। যেহেতু আমি এত বড় সাজার পরেও আপনাদের মাঝে বেঁচে এসেছি, ফিরে এসেছি। তাই আমার শেষ জীবন পর্যন্ত আমি জনকল্যাণে আপনাদের সাথে এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের সাথে থাকতে চাই।

এ সময় তিনি ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, মহিলা বিষয়ক অধিদফতর সাতক্ষীরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি আবুল কাসেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশন টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সাতক্ষীরা সংবাদিক ক্লাবের সভাপতি ডা. মহিদার রহমান, বাংলা নিউজের প্রতিনিধি তানজির আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ প্রমুখ।

এসময় সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরার জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা