শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ

রেলওয়ে উন্নয়নমূলক প্রকল্পের নামে দীর্ঘসূত্রতা ও দুর্নীতি বন্ধ এবং নিয়োগবিধি ১৯৮৫ রুল সংশোধনী ২০২০ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রেলওয়ে শ্রমিক লীগ।

আজ দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই সমাবেশে রেলওয়ে শ্রমিক লীগ ঢাকা মহানগর মেকানিক্যাল শাখার সভাপতি মনিরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি হুমায়ুন কবির, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ, রেলওয়ে শ্রমিক লীগ নেতা আমজাদ চৌধুরী, শওকতউজ্জামান শাহীন, মেহেদী হাসান, মোছাদ্দেদ আল ফেছালী সুমন, সাজ্জাদুর রহমান পাভেল, বাবুল হোসেন, শাজহান পাটোয়ারি, কামাল হোসেন, কামরুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রেলওয়ে প্রশাসন কর্তৃক নিয়োগ বিধি-২০২০ সংশোধনীর নামে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন পদে পদোন্নতির নামে দীর্ঘ সূত্রতার ফলে শ্রমিক কর্মচারীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। যা পরিহার করে নিয়োগবিধি ১৯৮৫ রুলস আলোকে পুনরায় সংশোধন করতে হবে।

ইতিমধ্যে রেলওয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের নাম গণমাধ্যমে এসেছে। তাদের বিরুদ্ধে বিভাগী ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক কর্মচারিদের বিনা কারণে বদলী ও হয়রানি বন্ধ করতে হবে। উন্নয়নের নামে দীর্ঘসূত্রতা ও কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে হবে।

শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিত কোন ব্যক্তি বা সংগঠনকে রেলওয়ে কোন ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী