রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শার্শায় সাংবাদিকদের মানববন্ধন


দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে যশোরের শার্শার নাভারনে উপজেলায় কর্মরত সকল গনমাধ্যম কর্মিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাভারন-সাতক্ষীরা মোড়ে জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া শার্শা রিপোটার্স ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি মতিয়ার রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ রহিম, সেলিম রেজা, শার্শা জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আজিবর রহমান, আমিনুর রহমান, বাগআচড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন, উদ্ভাবক মিজানুর রহমান মিজান, শার্শা বার্তার সম্পাদক সালাম গফ্ফার ছন্দ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে তারা রোজিনা ইসলামের ওপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


