রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোজিনাকে হেনস্তা, গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরা শাখা সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরের শহীদ আলাউদ্দিন চত্বরে শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ম সম্পাদক রাহাত খান, বাংলাদেশ প্রেসক্লাবের সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরিফুজ্জামান, সাংবাদিক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন, রেজাউল ইসলাম, আজিজুল হোসেন, ইমরান হোসেন, সেলিম হোসেন, কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা না করে, যিনি সত্য উদ্‌ঘাটন করেছেন, তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্য চুরির কথা বলা হচ্ছে। সাংবাদিকেরা তথ্য চুরি করেন না। তাঁরা সত্য অন্বেষায় তথ্য সংগ্রহ করে জনগণ, সরকার ও রাষ্ট্রের সামনে তুলে ধরেন। রোজিনা ইসলামের ওপর নির্যাতন চালিয়ে ও মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকেই শুধু অসম্মানিত করা হয়নি, গোটা সাংবাদিকসমাজকে অসম্মানিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি