বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

র‌্যাব সদস্যের হাতে লাঞ্ছিত যবিপ্রবির সহকারী রেজিস্ট্রার

ঢাকার মোহাম্মদপুরে রেস্ট হাউজে র‌্যাব-১ এ কর্মরত পরিদর্শক সুভাষ চন্দ্র সরকারের হাতে লাঞ্ছিত হয়েছেন হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সম্পত্তি শাখার সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলী। লাঞ্ছনার প্রতিকার চেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন। একইসঙ্গে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করেছেন সাধারণ ডায়েরি (জিডি)।

সাধারণ ডায়েরিতে (জিডির নম্বর-৩৮৩) এস এম হাসান আলী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় নির্দেশনা মোতাবেক নতুনভাবে ঢাকাস্থ রেস্ট হাউস কাম লিয়াজোঁ অফিস হিসাবে ভাড়াকৃত ফ্ল্যাট ৬-বি এবং ফ্ল্যাট ৬-সি, ডেলফিনিয়া অ্যাপার্টমেন্ট, রোড নং ৬, বাড়ি নং ৬/১৯, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ঢাকায় মালামাল স্থানান্তর করি। কিন্তু ৩০ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৯টায় ফ্ল্যাট ৭/সি-এর মালিক ও র‌্যাবের ইন্সপেক্টর (র‌্যাব-১ গাজীপুর) সুভাষ চন্দ্র সরকার আমাকে ও আমার দু’জন স্টাফকে বাড়ির প্রধান ফটকের বাইরে বের করে দিয়ে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। একইসঙ্গে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। পরবর্তীতে তিনি ও অন্যরা ফ্ল্যাট মালিকের সহায়তায় বাসায় প্রবেশের সুযোগ পান। কিন্তু পরের দিন বেলা পৌনে ১২টার সময় সুভাষ চন্দ্র সরকারসহ আরও ৪/৫ জন ভবনটির নীচের একটি কক্ষে হাসান আলীকে হুমকি দিয়ে বলেন, বিকেল তিনটার মধ্যে ফ্ল্যাট ত্যাগ না করলে তাঁকে পুলিশে দেওয়া হবে এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু সুভাষ সরকার ওইদিন সকাল ৮টার দিকে যবিপ্রবির রেস্ট হাউজ কাম লিয়াজোঁ অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সেখানে বিভিন্ন সময়ে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নিরাপত্তার জন্য তিনি এর প্রতিকার চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। একইসঙ্গে যবিপ্রবি প্রশাসনকেও তিনি ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

তবে অভিযুক্ত র‌্যাব-১ এর পরিদর্শক সুভাষ চন্দ্র সরকার এ ঘটনা অস্বীকার করেছেন। জানতে চাইলে তিনি বলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। যবিপ্রবির সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলী নামে কাউকে তিনি চেনেন না এবং তাঁর সাথে কখনো দেখাও হয়নি বলেও তিনি জানান। তবে তিনি যে হাসান আলীকে লাঞ্ছিত করেছেন এবং ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়েছেন তার অডিও রেকর্ডিং যবিপ্রবি কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে একটি সরকারি প্রতিষ্ঠানের অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই। এ ঘটনার প্রেক্ষিতে ঢাকার মোহাম্মদপুর থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত র‌্যাব সদস্য যদি লিখিতভাবে ক্ষমা না চান তাহলে অফিসিয়ালি যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, বিশ্ববিদ্যালয় তার সবকিছু করবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা