শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে কঠোর অবস্থানে কলারোয়ায় জনপ্রতিনিধি ও প্রশাসন

কলারোয়ায় উপজেলা পরিষদ, পৌর সভা ও প্রশাসনের কঠোর অবস্থানে লকডাউনের তৃতীয় দিনে অতিবাহিত হয়েছে। সোমবার (৭ জুন) সকাল থেকে কলারোয়া পৌর সদরসহ বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন (জেলা করোনা প্রতিরোধ কমিটি)’র নির্দেশনায় করোনা সংক্রমন রোধে (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) ৭দিন ব্যাপি লোক ডাউনে সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌর সদরে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকলেও রাস্তাঘাটে অল্প সংখ্যক ইজিবাইক, ট্রলি, নসিমন, ইনজিন ভ্যান, মোটর সাইকেলসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচল তেমন দেখা যায়নি।

তবে যে সকল মানুষ প্রয়োজন ছাড়া বাইরে এসেছেন সে সকল অসেচতন মানুষকে অভিযানের নেতৃত্বে থাকা জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তিরস্কার করে সচেতনার আহবান জানান। এ দিকে পৌর বাজারে মানুষ যাতে অযথা গাড়ী নিয়ে চলাচল করতে না পারে সেজন্য জেলা পরিষদ মার্কেটের সামনে ব্যারিকেট দেয়া হয়েছে।

লকডাউনের সফলতায় প্রথম দিন থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরন না করায় কয়েকজনকে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে। করোনা সংক্রমন বিস্তার রোধে লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমানসহ সচেতন মানুষ উপজেলাবাসীকে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। অনুরুপভাবে লকডাউন বাস্তবায়নে পৌর সভার উদ্যোগে সরকারী নির্দেশিত সকল বিধি নিষেধ মাইকিং করে মানুষকে আরও সচেতন করতে অবহিত করানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক