শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লজ্জার রেকর্ড গড়লো ভারত!

ভারত-অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্টে বোলারদের আধিপত্য দেখছে ক্রিকেটবিশ্ব। অজি বোলারদের দাপটে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা পেল ভারত। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানই ছিল ভারতের সর্বনিম্ন সংগ্রহ। এবার তাও হলো না! ৩৬ রানেই ইনিংস গুটিয়ে গেল কোহলি বাহিনী।

অথচ তৃতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শুরু করেছিল সফরকারীরা। হাতে উইকেট অক্ষত ৯টি। কিন্তু বিধিবাম! অ্যাডিলেডের সকালটা যে ভারতের হলো না। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসে পড়লো নিমিষেই। সকালটা নিজেদের করে নিলেন স্বাগতিক দলের বোলাররা।

টেস্টে ভারতের ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড করে বসলো ভারত। ভারতের ব্যাটিং লাইনআপে আঘাতটা শুরু করেন প্যাট কামিন্স। নাইটওয়াচম্যান বুমরাকে ফিরিয়ে শুরু সে তাণ্ডবের। এরপর একে একে পূজারা, কোহলিকে বিদায় করেন এই অজি পেসার। পূজারা ফেরেন শূন্য হাতে। আর অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।

প্যাট কামিন্সের পর ঝড় তোলেন হ্যাজেলউড। তার বোলিং তোপে তাসের ঘরের মতো ধসে পড়ে ভারতীয় লাইনআপ। রাহানে, ঋদ্ধিমান শাহ, অশ্বিন, মায়াঙ্ক আগারওয়ালারা উইকেটে টিকতে হিমশিম খান রীতিমতো। কেউই দুই অঙ্কের ঘর পার হতে পারেননি। অজি বোলারদের দাপটের দিনে ভারত গড়ে নতুন লজ্জার রেকর্ড। মাত্র ৩৬ রানেই ইনিংস গুটিয়ে যায় সফরকারীদের। তবে হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি। টেস্ট ইতিহাসে এটি পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

স্বাগতিক বোলারদের পক্ষে হ্যাজেলউড মাত্র ৮ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। প্যাট কামিন্স নিয়েছেন ৪টি উইকেট।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান