শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নে দেবহাটা প্রেসক্লাবে মতবিনিময়

দেবহাটায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট।
আগামি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিতের জন্য ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন আয়োজকরা।

বর্তমানে টুর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নে জন্য আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষের পথে।

প্রতিবছর বিজয় দিবসকে ঘিরে দেবহাটার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবারের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে লক্ষ টাকার এ ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। তবে এবছর পূর্বের তুলনায় আরোও জাকমজকপূর্ন ভাবে টূর্নামেন্টটি সম্পন্ন করতে এরইমধ্যে খেলার উদ্বোধনী ও সমাপনী পর্বের প্রধান অতিথিদ্বয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এবং খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন পিপিএম (বার) এর অনুমতিক্রমে সার্বিক প্রচেষ্টা চলমান রয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় দেবহাটা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময়কালে এসব তথ্য জানান খেলাটির আয়োজক সরদার আমজাদ হোসেনের পরিবারের সদস্য ও ওয়ান ব্যাংকের এভিজি এন্ড এসআর ম্যানেজার এসএম মাজহারুল আনোয়ার।

পাশাপাশি টুর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নের জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন।

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় মতবিনিময় সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা, রাজু আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধাক্ষ কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্য্য নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য কেএম রেজাউল করিম, দিপঙ্কর বিশ্বাস, বায়েজিদ বোস্তামি উজ্জল, সহযোগী সদস্য রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, আব্দুস সালাম, ডা. মনিরুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা