বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিটন-মিরাজকে নিয়ে আইসিসির হাস্যকর ভুল

বড় রকমের ভুল করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনেকের মতে, হাস্যকর কাণ্ড ঘটিয়েছে তারা।

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের জাতীয়তাই বদলে দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ দলের স্পিন-অলরাউন্ডার মিরাজকে প্রতিপক্ষ দল আফগানিস্তানেরই বানিয়ে দিল তারা। পরিচয় করিয়ে দেওয়া হলো ‘রশিদ খানের সতীর্থ’ হিসেবে!

এতেই শেষ নয়; আফগানিস্তান সিরিজের শীর্ষ রান সংগ্রাহক বাংলাদেশি ওপেনার লিটন দাসকে শ্রীলংকান বানিয়ে দিল আইসিসি।

বুধবার দুপুরে এক বিবৃতিতে এ দুটি ভুল করে বসে আইসিসি।

বিবৃতিতে বলা হয়, ‘ছয় ধাপ এগিয়ে এসে রশিদ খান ৯ নম্বর অবস্থানে উঠে এসেছেন। সিরিজ শেষ করে সতীর্থ মেহেদি হাসান মিরাজ নেমে গেছেন দুই ধাপ, আছেন ৭ম অবস্থানে।’

পরের ভুলটা ছিল আরও হাস্যকর। আইসিসি লেখে— ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন শ্রীলংকার লিটন দাস। তাতে তিনি উঠে এসেছেন ব্যাট হাতে ক্যারিয়ারসেরা অবস্থান ৩২-এ।’

আইসিসির এ দুই ভুলে হাস্যরসে মেতেছে ক্রিকেটবিশ্ব। আলোচনায় বেশি এসেছে লিটনের বিষয়টি। সতীর্থ শব্দটি লিখে মিরাজকে আফগানি বানিয়ে দেওয়ার ভুলকে অনেকেই মেনে নিয়েছেন।

তবে লিটন নিয়ে হওয়া ভুলটি বিস্মিত করেছে ক্রিকেটবিশ্বকে। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে শ্রীলংকা এলো কথা থেকে!

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান