বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিডার্স এর উদ্যোগে সাতক্ষীরা উপকূলে ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

লিডার্স এর উদ্যোগে সাতক্ষীরা উপকূলে ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং রেনেটা বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ উপকূলে দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

গাবুরা ইউনিয়নের নারীরা দলে দলে সেবা নিতে এই স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আসেন। প্রায় একশত এর অধিক রোগী এই ক্যাম্পে সেবা নিয়েছেন।

ভুক্তভোগী একজন রোগী জাহানারা বেগম বলেন, আমাদের গাবুরা থেকে উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রায় ৩০ কিলোমিটার দূরে হওয়ায় এবং আর্থিক সামর্থ্য না থাকায় জটিল রোগের চিকিৎসা নিতে পারি না। লিডার্স আমাদের এখানে নারীদের জন্য নারী চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবার আয়োজন করে থাকে, সেজন্য আমরা নারীরা সহজে আমাদের রোগের কথা খুলে বলতে পারি। এখানে আমরা ফ্রি স্বাস্থ্য সেবা নিতে পারি।

ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সদস্য আলীমদ্দীন গাজী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মন্জুর হোসেন।

উপস্থিত ছিলেন রেনেটা বাংলাদেশ লিমিটেড এর এমআর শুভ ইসলাম, লিডার্স এর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট সুব্রত রায় প্রমূখ।

রোগী দেখেন ডা. তানিয়া সুলতানা, এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস)।

মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে লিডার্স যে ভূমিকা পালন করছে তার জন্য আমরা লিডার্স এর প্রতি কৃতজ্ঞ।”

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী