বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শতভাগ স্যানিটেশন গ্রামের আওতায় দেবহাটা উপজেলা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়া ইউনিয়নের ৪টি গ্রামকে পাইলটিং ভাবে শতভাগ স্যানিটেশন গ্রামের আওতায় আনা হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার উপজেলার পারুলিয়ায় ইছামতি পলিকেটনিক বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে শতভাগ স্যানিটেশন গ্রামের ঘোষনার আয়োজন করে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও বেসরকারি সংস্থা সুশীলন। যার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে জরিপ পরবর্তী স্বাস্থ্যসম্মত স্যানিটেশনহীন পরিবারকে স্বাস্থ্যকরে রূপ দেওয়া হয়।

অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শতভাগ স্যানিটেশন গ্রামের ঘোষণা প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল ইসলাম। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আহছানুল সালেহীন, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ফিরোজ শাহ আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ওবিস্তারিত পড়ুন

দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্লাটফর্ম কিশোরীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা