বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকিট

পাঁচ দিন পর আগামীকাল শনিবার থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাবে। এছাড়াও আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কম্পিউটারের মাধ্যমে দেশের ৭৭টি স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭৭টি স্টেশনের আন্তঃনগর ট্রেনের টিকিট কম্পিউটারের মাধ্যমে ক্রয় করা যাবে।

এগুলো অগ্রিম পাঁচদিনের হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ২৫ মার্চ সন্ধ্যায় ২৬ তারিখসহ আগামী ৫ দিনের টিকিট পাওয়া যাবে। তবে শুক্রবারের (২৫ মার্চ) তারিখের কোনো টিকেট পাওয়া যাবে না। ২৫ মার্চ অনলাইনের মাধ্যমে টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে।

২৬ মার্চ থেকে টিকিট ইস্যুর সময় বিবেচনায় কাউন্টারের পাশাপাশি অনলাইন পোর্টালের (eticket.railway.gov.bd) মাধ্যমে নির্ধারিত কোটা অনুযায়ী আগের মতো সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।

নির্দেশনায় বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস) পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেনের (জেবি) সঙ্গে একটি চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী ৭৭টি স্টেশনে কম্পিউটার টিকেটিং সিস্টেমে রেলের টিকিট বিক্রি করবে সহজ-সিনেসিস-ভিনসেন। তবে কারিগরি কারণে ২১-২৫ মার্চ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।

২৬ মার্চ থেকে (যাত্রার তারিখ বিবেচনায়) তারা কম্পিউটার ও অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করবে। তবে পাঁচদিনের অগ্রিম টিকিট ইস্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করে টিকিট ইস্যু করা হবে। যেমন- ২৬ মার্চ যেসব ট্রেনের যাত্রা শুরু হবে শুধুমাত্র সেসব ট্রেনের টিকিট কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হবে ২৫ মার্চ সন্ধ্যা ৬টায়

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী