শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শরণার্থী শিবির থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডেভিস

বার্সেলোনার বিপক্ষে আট গোলে জেতা ম্যাচে পঞ্চম গোলটি এসেছিল জশুয়া কিমিচের কাছ থেকে। যদিও গোলদাতার চেয়ে বেশি আলোচিত ছিলেন যিনি অ্যাসিস্ট করেছিলেন সেই আলফনসো ডেভিস। দারুণ নৈপুণ্যে বল পায়ে বার্সা ডিফেন্সকে হতচকিত করে দিয়েছিলেন কানাডিয়ান এই তরুণ।

পথটা কি এতোটা মসৃণ ছিল? ইউরোপ সেরার ফাইনালে পৌঁছানোর সংগ্রামের চেয়েও ডেভিসের জীবন সংগ্রামটা যে আরো কঠিন!

এবার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রস্তুতি নিচ্ছেন বায়ার্নের এই তুরুপের তাস।

যদিও ডেভিসের জীবনের শুরুর গল্পটা এই গোল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠার মতো এতটা নান্দনিক না। সেটি শুরু হয়েছিল শরণার্থী শিবিরের উদ্বাস্তু জীবন থেকে।

এই লেফট-ব্যাকের জন্ম হয়েছিল ঘানার একটি শরণার্থী শিবিরে। এর আগে তার বাবা ডেবেয়াহ এবং মা ভিক্টোরিয়া পিতৃভূমি লাইবেরিয়া ছেড়ে এসেছিলেন সেখানে চলমান নাগরিক সংঘাত এড়াতে।

ডেবেয়াহ বলেন, বাঁচতে হলে আপনাকে হাত অস্ত্র নিয়ে ঘুরতে হবে এবং আমরা সেটি করতে চাইছিলাম না।

ভিক্টোরিয়া বলেন, দৃশ্যগুলো ছিল ভীতিজাগানিয়া। খেতে যেতে হলে আপনাকে মৃতদেহ মাড়িয়ে যেতে হতো।
এসব কারণে ডেবেয়াহ ও ভিক্টোরিয়া আশ্রয় নিয়েছিলেন ঘানার রাজধানী আক্রার উত্তরে বুদুবুরামের একটি শরণার্থী শিবিরে।

সেখানকার জীবন নিয়ে ভিক্টোরিয়া বলেন, জীবন সেখানে ছিল একটি কন্টেইনারে ঢুকে চাবি বাইরে ছুঁড়ে মারার মতো।
সেখান থেকে বেরুনোর কোন উপায় নেই।
সৌভাগ্যবশত ডেভিসের পরিবার বেরিয়ে কানাডা যাওয়ার একটি উপায় পেয়েছিল।

ডেবেয়াহ বলেন, সে জায়গা সম্পর্কে অমি কিছুই জানতাম না, কাউকে চিনতাম না। কিন্তু তারপরও গেলাম।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা