সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং সেটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এ সিদ্ধান্ত এসেছে পাঁচ দিন ধরে চলা গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, যার ফলে সীমান্ত এলাকা থেকে দুই লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সোমবার সকালে কুয়ালালামপুরে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৈঠকে বসেন। বৈঠকটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘সেরি পেরদানা’-তে অনুষ্ঠিত হয়।

আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও অংশ নেন বলে জানা গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বর্তমানে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

তবে বৈঠকের আগ মুহূর্তেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। থাইল্যান্ড দাবি করেছে, কম্বোডিয়ার কর্মকাণ্ডে সৎ উদ্দেশ্য নেই। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ড তাদের ভূখণ্ডে ভারী অস্ত্র ও বিপুলসংখ্যক সৈন্য নিয়ে হামলা চালিয়েছে।

উভয়পক্ষই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে। চলমান সহিংসতায় অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দশক ধরে চলা সীমান্ত বিরোধ এবারই সবচেয়ে গুরুতর আকার ধারণ করেছিল।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার