শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহর থেকে গ্রামে ছড়িয়েছে ডিজিটাল বাংলাদেশের সুফল

বিশ্বায়নের এ যুগে স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে মানুষের মনুষ্যত্ব ও মানবিকতা যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমান সরকারের সফলতার ধারা অব্যাহত রেখে সবাই মিলে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে হবেও জানান তিনি।

ড. হাছান বলেছেন, করোনায় পুরো পৃথিবী স্থবির হয়ে গেলেও বাংলাদেশ এগিয়ে গেছে। ২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবিলায়ও বর্তমান সরকারের সফলতা বিশ্বব্যাপী।

মঙ্গলবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর লেখা ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সঠিক সময়ে চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হচ্ছে বলে জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। শহর থেকে গ্রামে ছড়িয়েছে ডিজিটাল বাংলাদেশের সুফল। ডিজিটাল বাংলাদেশের সফলতার পর পরবর্তী পদক্ষেপ হলো স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন, এ বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার উপস্থাপন করেছি। সেগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে, সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।

বইটির লেখক বলেন, আমি যখন এ ইশতেহারগুলো তৈরি করি এবং পরে যখন এর বাস্তবায়ন প্রক্রিয়া লেখি, তখন আমাকে উন্নত দেশগুলোর প্রেক্ষাপটে উন্নয়নের কেন্দ্রবিন্দুগুলোকে নিয়ে স্ট্যাডি করতে হয়েছে। তাদের কর্ম-পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা বাস্তবায়নের চিত্র তুলে ধরেছি।

ডিএসই চেয়ারম্যান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ইনটেলিজেন্ট যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্মার্ট বাংলাদেশ গড়ার পথে দেশ আরও সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।

গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুল হক ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী