বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্তে ৫ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্ত থেকে ৭ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৬৩ পিস স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবারসহ আটক করেন। আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, শার্শার অগ্রভূলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে থামিয়ে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

অধিনায়ক আরও জানান, গত এক বছরে এ সীমান্ত থেকে ২১ টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ২১ জনকে আটক করা হয়। এছাড়া এ ৫৭ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী