বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, ভাংচুর ও গুলি বর্ষণ

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু’দফায় এ ঘটনা ঘটে।
প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদল নেতা মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল নেতা বাবর আলী বাবু দু’জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রæপের অনুসারী। তাদের দু’জনের মধ্য ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে পদ ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পুর্ব শত্রæতা ছিলো।
তারই জেরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরোধ করে মারধোর করে। পরে বাবুর পক্ষের নেতা-কর্মীরা খবর পেয়ে রাত ১২ টার দিকে মোটর সাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষনসহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
পরে বৃহস্পতিবার সকালে আবারও মোটরসাইকেল বহর নিয়ে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।
এ ব্যাপারে বাবু জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতা-কর্মীদের জানালে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিলো শুনে আমি সেখানে যেয়ে তাদের ফিরিয়ে এনেছি। রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়ি ভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ