শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিয়ম মেনে বিদেশ যাই, সুখ-সমৃদ্ধি দুই-ই পাই” এই শ্লোগানে যশোরের শার্শায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ন চন্দ্র পাল। সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি মর্ককর্তা মামুন আল রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের নারী সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম ও কাজীসহ আরো অনেকে।

সীমান্ত দিয়ে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু তার বক্তব্যে বলেন, সীমান্তের আইন শৃংখলা বাহিনীকেও দায়িত্বতার সাথে কাজ করতে হবে। ব্র্যাককে মানব পাচার প্রতিরোধে সীমান্তের মানুষকে সহযোগিতা করতে হবে। এক শ্রেণির দালালরা চাকুরিসহ বিভিন্ন ভাল কাজের প্রলোভন দেখিয়ে শিশুসহ নারীদের পাচার করছে। এটা আমাদের জন্য কলংকের। তাই ওই সব দালাল পাচারকারীদের চিহিৃত করে আইনের কাঠগড়ায় নিয়ে আসতে হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার