শার্শায় পূজা উদযাপন পরিষদের কাউন্সিলে ইউনিয়ন কমিটি ঘোষণা


যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়।
শুক্রবার দীঘা–মহিষা–চালিতাবাড়িয়া সর্বজনীন মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিতে সভাপতি পাঁচু গোপাল দাস এবং সাধারণ সম্পাদক সুজন কুমার সরকার নির্বাচিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়না ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পাঁচু গোপাল দাস। সম্মেলনের উদ্বোধন করেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দুলাল সমাদ্দার ও তাপস কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য ও শুভাশিস ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ দুলাল অধিকারী, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নীল কমল সিংহ, সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়সহ স্থানীয় বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে বৈষম্য বিলোপ করে সকল ধর্ম-বর্ণের মানুষের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা সময়ের দাবি। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে কায়বা ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন


