বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিবাহী ট্রাক্টর!

দানবের মতো অবৈধ ট্রাক্টরে মাটি সরবরাহ করার ফলে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বিভিন্ন স্থানে ভেঙ্গে জরাজীর্ন ও রাস্তায় মাটি পড়ে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত অবৈধ ভারী ট্রাক্টরে যশোরের শার্শার বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ হলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

জানা গেছে, নাভারণ থেকে বাগআঁচড়া পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্নে অন্তত ৮টি ইটভাটা রয়েছে। ওই সব ইটভাটায় প্রতিদিন মহাসড়কে চলাচল নিষিদ্ধ অবৈধ ভারী ট্রাক্টর দিয়ে অবাধে মাটি সরবরাহ করা হচ্ছে। যার ফলে বিপুল পরিমাণ অর্থে সংস্কার হওয়া নাভারণ থেকে বেলতলা পর্যন্ত সড়ক ভেঙ্গে ও বিভিন্ন স্থানে ডেবে গিয়ে বৈধ যানবাহনও চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। অজ্ঞাত কারণে তা দেখা হয় না বলে অভিযোগ সচেতন মহলের।

একটি সূত্র বলছে, নাভারণ হাইওয়ে থানার একজন পুলিশ কর্মকর্তার যোগসাজশে মাসিক স্লিপের মাধ্যমে মহাসড়কে এই সমস্ত অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর চলার সুযোগ পাচ্ছে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে সড়কে দুর্ঘটনা, অকালে ঝরছে মানুষের প্রাণ।

সূত্র আরো জানান, আর কত মানুষের প্রাণ ঝরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে।

নাভারণ হাইওয়ে থানার নচার্জ এসআই শ্রী সিদ্ধার্থ সাহা জানান, যেখান থেকে মহাসড়কে মাটি কেটে নিয়ে আসছে ওই সংশ্লিষ্ট প্রশাসনকে বলেন, এটা তাদের দায়িত্ব।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (যশোর সার্কেল) মো. নাসিম খান বলেন, মাটি বহনকারী ট্রাক্টর কোন মতে মহাসড়কে চলতে দেওয়া হবে না। যারা চালাবে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন