বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে শুরু হওয়া মিছিলটি শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। স্থানীয়রা ও পথচারীরা এই ব্যতিক্রমী শোডাউন দেখতে ভিড় করেন। শেষে শার্শা বাজারে মিছিলটি সমাপ্ত হয়।

শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন