সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোগা সীমান্ত থেকে ১৫টি সোনার বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি জোয়ানরা এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের ১৫ টি সোনার বার সহ জালাল উদ্দিন (৩৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৬ শ”৫২ গ্রাম।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের কাছাকাছি একটি ইট ভাটার পাশে পাকা রাস্তার ওপর থেকে সোনার বারসহ জালালকে আটক করা হয়।

জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে। এ সময় জালালের কাছে থাকা মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জোয়ানরা গোগা – বেনাপোল সড়কের পাশে ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিনকে সোনার বারসহ আটক করে।

পরে জালালের দেয়া স্বীকার উক্তিতে মোটরসাইকেলের মধ্যে লুকানো ১৫ টি সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। উদ্ধার করা সোনার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

তিনি আরও জানান, সোনা পাচার রোধ করতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সোনা পাচার বন্ধ করতে আগামীতে আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। সোনার চোরাচালান একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর