শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোপালপুর ইছাপুর মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা

যশোরের শার্শার আলোচিত মাদ্রাসা শিক্ষক আব্দুল গফুরের বিরুদ্ধে অবশেষে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পালিয়ে রয়েছেন।

গত বৃহস্পতিবার শার্শার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহসুপার আব্দুল গফুর মাদ্রাসার এক ছাত্রীকে শিড়ির নিচে ডেকে নিয়ে তার শ্লীলতাহানি ঘটায়। ছাত্রীটি তখনই কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে।তার বাবা ঘটনাটি মাদ্রাসা কর্তপক্ষকে জানালে তারা বিচারের আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলে
শুক্রবার( ১৭ জুলাই) রাতে মেয়ের বাবা শার্শা থানায় একটি মামলা করেন।

আব্দুল গফুর বালুন্ডা গ্রামের বাকাতুল্লা মোড়লের ছেলে।

ইছাপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, মেয়েটি গাইড বই আনতে বৃহস্পতিবার মাদ্রাসায় যায়। এসময় শিক্ষক আব্দুল গফুর তাকে শিড়ির নিচে ডেকে নিয়ে ধর্ষনের উদ্দেশ্যে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে উত্তপ্ত করার চেষ্টা করে। বাড়ি ফিরে মেয়েপি তার বাবাকে জানালে তিনি শিক্ষকের বিচার দাবী করেন। কিন্তু সুষ্ঠ বিচার না পেয়ে বাধ্য হয়ে পরের দিন উপজেলা নির্বাহী কর্ম কর্তার পরামর্শে আইনের আশ্রয় নেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা মামলা করেছেন। বর্তমানে আসামী পালাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ