শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় গাঁজা, ফেনসিডিল ও ইজিবাইকসহ দু’জন আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ ইকবাল হোসেন মানিক (২৪) ও শাহিন (৩২) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ মে) দুপুরে ও বিকালে পৃথক দুটি অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক মানিক বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে এবং শাহিন একই থানার রাজাপুর গ্রামের আ. রশিদের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস সংঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর বেলা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা চৌরাস্তা নামক স্থানে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজনকে আটক করে।
পরে তার কাছ থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবার হোসেন উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর নামক স্থানে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে চালককে আটক করে। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা