সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও ইজিবাইকসহ দুই যুবক গ্রেফতার

যশোরের শার্শার বাগআঁচড়া তেতুলতলা এলাকা থেকে বুধবার বিকেলে ১৫০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ লিটন হোসেন (২৫) ও তরিকুল ইসলাম (২৪) নামে দু’যুবককে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে।

লিটন হোসেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল মালেকের ও তরিকুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, তরিকুল ও লিটন ইজিবাইকের ভিতরে ফেনসিডিল সাজিয়ে যাত্রী বেশে বাগআঁচড়ায় আসার পথে গোপন খবরের মাধ্যমে তেতুল তলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে যশোর জেলা কারাগারে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ