রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরের শার্শায় রোববার সকালে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ই,পি,আই কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত ০৬-১১ মাস বয়সের ৩৭০২জন এবং ১২-৫৯ মাস বয়সের ৩৪৮৮২ জন শিশুদের উপজেলার স্বাস্থ্য কেন্দ্রসহ প্রতিটি কমিউনিটি ক্লিনিক এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রে এই জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার স্বাস্থ্য কেন্দ্র, ৩৯টি কমিউনিটি ক্লিনিক ও ৫টি উপ-স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন ওয়ার্ডসহ সর্বমোট ২৬৫টি কেন্দ্রে ৫৩০ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই জাতীয় ভিটামিন এ-প্লাস খাওয়ানোর কাজ করে যাবে। তবে শিশুদের টীকা খাওয়ানোর দিনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের আবসিক মেডিকেল অফিসার ডাক্তার আক্তার মারুফ, ই.পি.আই কেন্দ্রের পরিদর্শক আনিছুর রহমান, আব্দুল আজিজ, সিনিয়ার ষ্টাফ নার্স রাজিয়া সুলতানা, শার্শা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ