রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় পুলিশের অভিযানে ১৪৯টি মোটরসাইকেল আটক, মামলা ১০৪

যশোরের শার্শায় ট্রাফিক পুলিশের অবৈধ যানবাহন আটক ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহনের উপর দৈনন্দিন আটক কার্যক্রমের অংশ হিসাবে এ অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

শার্শা উপজেলার বাগআঁচড়া ও নাভারণ-সাতক্ষীরা মোড়ে গেলো এক সপ্তাহ শুরু হয়ে বুধবারও অভিযান চলতে দেখা গেছে। বৃহস্পতিবার পর্যন্ত এ অভিযান চলবে বলে যশোর ট্রাফিক পুলিশের অফিস সূত্রে জানা যায়।

যশোর ট্রাফিক পুলিশের টি.আই নুরুজ্জামান, টিএসআই সারোয়ার ও সার্জেন্ট মিল্টনের নেতৃত্বে এবং শার্শা থানা পুলিশের সহযোগীতায় সপ্তাহ ব্যাপী অভিযানে ১৪৯টি কাগজ-পত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল আটক এবং চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ১০৪টি মামলা হয়েছে বলে যশোর ট্রাফিক পুলিশের অফিস জানিয়েছেন।

যশোর ট্রাফিক পুলিশ পরিদর্শক নুরুজ্জামান জানান, শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ যানবাহন অবাধে চলাচল করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই অভিযান আগামী আরও একদিন চলবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস