রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা’র ইন্তিকাল

যশোরের শার্শার নাভারনের ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছির ৫১ বছর।

বুধবার দিনগত রাত দেড় টার সময় তিনি মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিলের সেজ ভাই ও বারিপোতা গ্রামের মৃত রবিউল ইসলাম সরদার এর ছেলে।

ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা বেনাপোল ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ছিলেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের মেজ ভাই নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিল জানান, গগা বুধবার রাতে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। তখনি দেরি না করে তাকে চিকিৎসার জন্য যশোরের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে পৌঁছালে রাত দেড়টার সময় রাস্তায় গাড়িতেই সে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার বাদ আসর সরদার বারিপোতা সরকারী প্রাথমিক বিদ‍্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব সালে আহম্মেদ মিন্টু, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিন আলম বাদল, শার্শা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক